আগামী ৭ নভেম্বর রাজধানী ঢাকায় সারা দেশ থেকে আসা প্রায় ৪৭ হাজার গ্রাম পুলিশকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম পুলিশ মহাসমাবেশ।
শাহে আলম
প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে শুধু ঘোষণা পর্যন্ত সীমাবদ্ধ থাকেননি। ইতোমধ্যে রাজধানীর গুলশানের নিজ বাসভবনের ছাদে সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ থেকে ১ হাজার ইউনিট নিজে ব্যবহার করেছেন এবং জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি উল্লেখ করেন, দুই দশকের জুলুম-নির্যাতন উপেক্ষা করে রাজপথে আন্দোলনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। কোনো ধরনের চোখ রাঙানিতে ভীত না হয়ে জনগণকে সঙ্গে নিয়েই সব চক্রান্তের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
যেকোনো মূল্যে নদনদী ও খালের বেদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।